মোদি সরকারের উপহার, জেইই মেইন এবং অন্যান্য পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং, আইআইটি এর শিক্ষকরা প্রস্তুতি করাবেন
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৬ মার্চ সোমবার এমন একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করবে যেখান থেকে ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ছাত্রছাত্রীরা বিনামূল্যে কোচিং নিতে পারবেন।
মোদি সরকারের পক্ষ থেকে জেইই মেইনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ও প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ছাত্রছাত্রীদের জন্য বড় উপহার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৬ মার্চ সোমবার এমন একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করবে যেখান থেকে ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছে স্টুডেন্টস ফ্রি কোচিং নিতে পারবেন। এই প্ল্যাটফর্মে আইআইটি ও আইআইএসসি-র মতো প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের শিক্ষকদের ভিডিও দেখে ছাত্রছাত্রীরা বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। ইউজিসি প্রধান এম জগদীশ কুমার টুইট করে এই তথ্য জানিয়েছেন।
এই প্ল্যাটফর্মটির নাম সাথি (SATHEE - Self Assessment Test and Help for Entrance Exams)। সেল্ফ অ্যাসেসমেন্ট টেস্ট অ্যান্ড হেল্প ফর এনট্রান্স এক্সাম - ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান (আইআইটি), কানপুরের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইউজিসি প্রধান টুইটে বলেছেন, ‘‘এই মঞ্চের উদ্দেশ্য সমাজে যে ছাত্রছাত্রীরা ব্যয়বহুল প্রবেশিকা কোচিংয়ের খরচ বহন করতে পারে না, তাদের মধ্যে থাকা ফাঁকটি পূরণ করা। এর লক্ষ্য ছাত্রছাত্রীদের তাদের দুর্বল বিষয়গুলোতে মনোনিবেশ করিয়ে দেওয়া যাতে তারা আইআইটি ও আইআইএসসি ফ্যাকাল্টি সদস্যদের তৈরি করা ভিডিও দেখে যেকোনো পরীক্ষা দিতে আত্মবিশ্বাস বোধ করতে পারে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ৬ মার্চ সকাল ১০.৪৫টায় এই মঞ্চের উদ্বোধন করবেন।’
সাথী-তে এক্সপার্ট শিক্ষকদের দিকে তোলা ভিডিওর মাধ্যমে বাচ্চারা নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। যে বিষয়গুলোতে তারা দুর্বল, সেগুলোর আরও ভালো প্রস্তুতি নিতে পারবে।