অপরিহার্য শিক্ষাগত যোগ্যতা:
বিঃদ্রঃ ২০২৪ সালের আরআরবি টেকনিশিয়ান বিজ্ঞপ্তি থেকে উদ্ধৃতি নিয়ে লেখা
১. টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল
- পদার্থবিজ্ঞান / ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইন্সট্রুমেন্টেশন-এ স্নাতক ডিগ্রি অথবা
- পদার্থবিজ্ঞান / ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স / আইটি / ইন্সট্রুমেন্টেশন-এর যেকোনো উপ-শাখার সংমিশ্রণে বিএসসি অথবা
- উপরোক্ত মূল শাখায় বিই / বিএটেক / ৩ বছরের ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ডিপ্লোমা।
২. টেকনিক্যাল গ্রেড ৩
- এস অ্যান্ড টি ট্রেডের জন্য : ১০+২ স্তরে পদার্থবিজ্ঞান ও গণিত অথবা দশম শ্রেণি সহ এনসিভিটি / এসসিভিটি-র আইটি আই সার্টিফিকেট
- অন্যান্য ট্রেডের জন্য : দশম শ্রেণি সহ সংশ্লিষ্ট ট্রেড / শাখায় এনসিভিটি / এসসিভিটি-র আইটি আই সার্টিফিকেট।