সাথী: নরেন্দ্র মোদি সরকার নীট, জেইই এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনলাইন কোচিং প্ল্যাটফর্ম চালু করবে, এখানে বিস্তারিত দেখুন
মোদি সরকার জেই মেইন ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীদের একটি বড় উপহার দিতে চলেছে। মোদি সরকার এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে, যার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন প্রবেশিকা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ছাত্রছাত্রীরা বিনামূল্যে কোচিং নিতে পারবেন।
দিল্লি, ৪ মার্চ:

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৬ মার্চ ২০২৩ সকাল ১০:৪৫ টায় SATHEE-এর উদ্বোধন করবেন।
Self Assessment Test and Help for Entrance Exams (SATHEE) শিক্ষা মন্ত্রকের আইআইটি কানপুর-এর সহযোগিতায় একটি উদ্যোগ।
SATHEE-র ওয়েবসাইট দুটি — একটি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই)-এর জন্য এবং অন্যটি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর জন্য — ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ওয়েবসাইট দুটি ইন্টারঅ্যাক্টিভ, যেখানে বিষয়ভিত্তিক ফ্যাকাল্টি এবং প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের টিপস রয়েছে। ছাত্রছাত্রীরা তাদের পছন্দের বিষয়টি বেছে নিতে পারেন এবং সংশ্লিষ্ট সাইটে থাকা গুগল ফর্মের মাধ্যমে নিজেদের সন্দেহ দূর করতে পারেন।
অনলাইন প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের ধারণা শেখাতে এবং দুর্বল বিষয়গুলোতে মনোনিবেশ করতে সাহায্য করবে ভিডিও পাঠের মাধ্যমে। পাঠ ও ভিডিওগুলো প্রস্তুত করেছে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এবং ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের অনুষদ সদস্যরা।
ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার বলেছেন, এই প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিকূল পরিস্থিতি বা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে আসা শিক্ষার্থীরা সহজেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। তিনি বলেন, প্রায়ই কোচিং-এর উচ্চ ব্যয়ের কারণে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের শিশুরা প্রস্তুতি নিতে পারে না। যার কারণে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না।